ঢাকা, -

আলোচিত সংবাদ

হঠাৎ ধানমন্ডির দলীয় কার্যালয়ে ওবায়দুল কাদেরের বৈঠক

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেছে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। হঠাৎ করেই এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক চলছে।

বৈঠকে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেজবাউল হক সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান প্রমুখ।

আরও পড়ুন  নেপালের সংসদ বাতিল করে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা

এ ছাড়াও বৈঠকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খানও উপস্থিত রয়েছেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ