হাটহাজারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় মোহাম্মদ নাছির আহমেদ প্রকাশ মামা নাছির (৪০) নামের আ.লীগ নেতাকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ফতেয়াবাদ এলাকা থেকে মামলার এজাহারনামীয় ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান সন্ধ্যায় দিকে গণমাধ্যমকে গ্রেপ্তারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত নাছির আহমেদ উপজেলার ১২নং চিকনদন্ডি ইউনিয়নের আনোয়ার আলী টেন্ডল বাড়ির মোহাম্মদ ভোলার পুত্র। আগামীকাল শনিবার সকালের দিকে গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার ৫ নভেম্বর রাতে উপজেলার মেখল ইউনিয়নের ৫নং ওয়াডস্থ পূর্ব মেখল হুজুরের বাড়ির মৃত জমির উদ্দিনের পুত্র উপজেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক মনছুর আলম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিলো।














