ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটহাজারীতে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ‘ঈগল’ প্রতীকের বাবুল

নাছির হায়দার করিম (বাবুল)

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বিপরীতে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ঈগল প্রতীক নিয়ে আ. লীগের স্বতন্ত্র প্রার্থী নাছির হায়দার করিম (বাবুল)।

নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার শুরু করার আনুষ্ঠানিক অনুমতি মেলার পর থেকে এ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মাঝে ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ প্রতিবেদকে এমনটাই জানালেন নাছির হায়দার।

আরও পড়ুন  পালানোর চেষ্টা করে বিমানবন্দরে আটকে গেলেন হাছান মাহমুদ

বাবুল বলেন, হাটহাজারীর মানুষ প্রকৃতঅর্থে পরিবর্তন চায়। গত ১৫ বছর ধরে হাটহাজারীর মানুষ বিভিন্নভাবে অসুন্তুষ্ঠ। এবার জবাব হাঠহাজারীবাসী ভোটের মাধ্যমে দিবে। আগামী ৭ জানুয়ারি নির্ভয়ে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারলে এবং পরিবেশ সুষ্ঠু থাকলে ভোট বিপ্লব হবে হাটহাজারীতে।

তিনি বলেন, আমি হাটহাজারীর, হাটহাজারী আমার। আমি আওয়ামী লীগের একজন কর্মী। সুযোগ দেয়া হয়েছে জনপ্রিয়তা যাচাইয়ের। হাটহাজারীতে বঙ্গবন্ধুর সৈনিকরা এক যুগেরও বেশী সময় ধরে অপেক্ষায় আছে কখন সে সুযোগ আসবে এবং দলমত নির্বিশেষে ভোট বিপ্লব ঘঠাবে।

আরও পড়ুন  ৭ নভেম্বর সরকারি ছুটি পুনর্বহাল করতে হবে: মীর হেলাল

বাবুল আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুচারু পরিকল্পনায় দেশ যখন উন্নয়নের বন্যায় ভাসছে তখন হাটহাজারীবাসী কি পেলো, এটা সাধারণ জনগণের প্রশ্ন। প্রকৃত উন্নয়নের জন্য আমি হাটহাজারীর সকলস্তরের জনসাধারনকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

আমি হাটহাজারীবাসীর দোয়া ও ভালোবাসা চায়। আসুন এবার হাটহাজারীকে নতুনভাবে নতুন রুপে সাজাতে একসাথে ব্যালটের মাধ্যমে জবাব দিই। নিশ্চয়ই আল্লাহ উত্তম ফয়সালাকারী যোগ করেন এ যুবক স্বতন্ত্র প্রার্থী নাছির হায়দার করিম (বাবুল)।

আরও পড়ুন  হাটহাজারীকে শতভাগ ভূমিহীন-গৃহহীন পুনর্বাসিত উপজেলা ঘোষণা

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ