ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটহাজারীতে মূল্যতালিকা না থাকায় দোকানিকে জরিমানা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হাটহাজারী বাজারে ভোক্তাদের স্বার্থ রক্ষায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে পাঁচটি মামলায় মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।

অভিযানকালে বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

আরও পড়ুন  চট্টগ্রামে ঘূর্ণিঝড় 'হামুন'র তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিরা হলেন-  ভাই ভাই ট্রেডার্স, মেসার্স হাজী নিউ আবদুর রাজ্জাক স্টোর, খাজা গরীবে নেওয়াজ নারিকেল আড়ৎ, আল আমিন ও মো. রুবেল। অভিযানে কোনো কারাদণ্ড প্রদান করা হয়নি।

মোবাইল কোর্ট পরিচালনাকারী কর্মকর্তা জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ক্রেতাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি ব্যবসায়ীদের আইন মেনে মূল্য তালিকা টানিয়ে রাখা ও নির্ধারিত দামে পণ্য বিক্রির জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন  বান্দরবানে সোনালী ব্যাংকের অস্ত্র-টাকা লুট, ম্যানেজারকে অপহরণ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ