ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটহাজারীর ব্যবসায়ী হত্যা মামলায় ‘শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ’ ২ দিনের রিমান্ডে

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হাটহাজারী থানার ব্যবসায়ী মাসুদ কায়সার হত্যার মামলায় সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেন প্রকাশ বুড়ির নাতি সাজ্জাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

রিমান্ডের বিষয়ে চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ব্যবসায়ী মাসুদ কায়সার হত্যার মামলায় মো. সাজ্জাদ হোসেনকে জিজ্ঞাসাবাদ করতে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত উভয়পক্ষের শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন  চট্টগ্রামে নাশকতার মামলায় বিএনপির ৪৮ কর্মী কারাগারে

এদিকে গত বছরের ২৯ আগস্ট হাটহাজারীর কুয়াইশ অনন্যা আবাসিক এলাকায় আনিসুর রহমানকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে সাজ্জাদসহ পাঁচ আসামির বিরুদ্ধে মামলা করেন। গত ১৫ মার্চ ঢাকা থেকে ‘ছোট সাজ্জাদকে’ গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পরে তার স্ত্রী তামান্না ‘কাড়ি কাড়ি টাকা দিয়ে আদালত ও জামিন’ কিনে নেওয়ার কথা বলে দেশের আইন ও নিরাপত্তা সংস্থাকে অপমান করেন। তার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়। সাজ্জাদকে বিরুদ্ধে জোড়া খুনসহ ১৭ টি মামলা রয়েছে। বিদেশে পলাতক সাজ্জাদ আলীর সহযোগী সাজ্জাদ প্রকাশ ছোট সাজ্জাদ।

আরও পড়ুন  চট্টগ্রামসহ ৪ মহানগর ও কেন্দ্রীয় যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ