ঢাকা, -

আলোচিত সংবাদ

হামলার ঘটনায় গ্রেপ্তার ৪ ব্যক্তি বিদেশি নাগরিক, অভিযুক্তদের ছবি প্রকাশ

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি হলে কনসার্টে মুখোশ পরা সশস্ত্র হামলাকারী চারজনের ছবি প্রকাশ করেছে ইসলামিক স্টেট।

স্থানীয় সময় শনিবার (২৩ মার্চ) এ তথ্য জানিয়েছে জঙ্গি সংগঠনটির বার্তা সংস্থা আমাক।

ওই হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১৪৩ জনে। তবে নিহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে, কনসার্টে হামলার ঘটনায় গ্রেপ্তার চার ব্যক্তি রাশিয়ার নাগরিক নন। তারা সবাই বিদেশি নাগরিক।

আরও পড়ুন  ভুটানকে গুঁড়িয়ে দিলো বাংলাদেশ

এ তথ্য জানিয়েছে রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্স এবং এএফপি।

এই হামলার সঙ্গে জড়িত চার সন্দেহভাজন বন্দুকধারীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে রাশিয়া। এদিকে, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে। অন্যদিকে, এ ঘটনাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘বর্বর সন্ত্রাসী হামলা’ বলে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

আরও পড়ুন  কুরবানি আমাদের মাঝে সহিষ্ণুতার শিক্ষা দেয়: রাষ্ট্রপতি

বিভিন্ন রুশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা তাজিকিস্তানের নাগরিক। দেশটির সঙ্গে আফগানিস্তানের সীমান্ত রয়েছে। আর আফগানিস্তানে ইসলামিক স্টেটের (আইএস) বিভিন্ন দল সক্রিয় রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। তাদের মধ্যে হামলাকারী চার অস্ত্রধারীও রয়েছেন।

শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় মস্কোর উত্তরে ক্রাসনোগোর্স্ক অঞ্চলে ক্রোকাস সিটি হলে জড়ো হয়েছিল শত শত মানুষ। তবে গান শুরু হওয়ার মাত্র কয়েক মিনিট আগে কয়েকজন সশস্ত্র ব্যক্তি থিয়েটারে ঢুকে নির্বিচারে গুলি ছুড়তে শুরু করেন। এ ঘটনায় ১৩৩ জনের মৃত্যু হয়েছে বলে সবশেষ জানা গেছে। ওই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

আরও পড়ুন  কোনো নারী জামায়াতের প্রধান হতে পারবে না: আলজাজিরাকে জামায়াত আমির

কয়েক দশকের মধ্যে রাশিয়ায় সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর মধ্যে এটি একটি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, কিউবাসহ বিশ্বনেতারা।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ