ঢাকা, -

আলোচিত সংবাদ

‘হিযবুত তাহরী’র মিডিয়া সমন্বয়ক গ্রেপ্তার

হিযবুত তাহরীর মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিম। ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিসিসি) ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।

শুক্রবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান।

তিনি জানান, গ্রেপ্তারকৃত সেলিমের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া পল্লবী ও খিলগাঁও থানার আরও দুই মামলার এজাহার নামীয় আসামি তিনি। এর বাইরে তার বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে।

আরও পড়ুন  আজ ১৫ আগস্ট

তালেবুর রহমান আরও বলেন, গ্রেপ্তারকৃত সেলিমকে আদালতে পাঠানো হবে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিনই রাজধানীতে প্রকাশ্যে মিছিল করে ২০০৯ সালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর।

সম্প্রতি সংগঠনটির প্রকাশ্যে চলে আসা এবং প্রকাশ্যে নানা কর্মসূচি পালনের বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেন, হিযবুত তাহরীর ‘জঙ্গি’ সংগঠন। সে ব্যাপারে আমাদের মামলা হয়েছে। আমাদের গ্রেপ্তার অভিযান চলছে, চলবে। ‘জঙ্গি’ দমনের ক্ষেত্রে আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি।

আরও পড়ুন  ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ