ঢাকা, -

আলোচিত সংবাদ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ মৃত্যু, এক দিনে হাজার ছাড়ালো আক্রান্ত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দেশে ক্রমান্বয়ে ভয়াবহ রূপ ধারণ করছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০৫৪ জন। যা চলতি বছরে সর্বোচ্চ। আর চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮৩ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  দেশের রিজার্ভ ছাড়ালো ২৭ বিলিয়ন ডলার

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৫৪ জন আক্রান্তদের মধ্যে ঢাকার ৬২৮ জন আর ঢাকার বাইরের ৪২৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩৩০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার হাসপাতালে বর্তমানে ২৩০৬ জন এবং ঢাকার বাইরে  ৯৯৭ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ১৪ হাজার ৮৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১০ হাজার ২৯২ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ৬০৫ জন।

আরও পড়ুন  সুপ্রিম কোর্টে আবারও আইনজীবীদের হট্টগোল ধস্তাধস্তি

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৫১১ জন। ঢাকায় ৭ হাজার ৯২১ এবং ঢাকার বাইরে ৩ হাজার ৫৯০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। একই বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ