- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

অক্টোবরের শেষ সপ্তাহের আগে জাতীয় নির্বাচনের তফসিল নয়: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, আগামী অক্টোবরের শেষ সপ্তাহের আগে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে না। 

রবিবার (৩০ জুলাই) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের একথা জানিয়েছেন সিইসি।

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল কবে ঘোষণা হবে তা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ‘অনুমাননির্ভর’ কথা বলায় মূলত বিভ্রান্তি দেখা দেয়। একাধিক গণমাধ্যমে একইদিনে একাধিক মাসে তফসিল ঘোষণা হতে পারে বলে উল্লেখ করেছিলেন সিইসি। এ নিয়ে তৈরি হয় সমালোচনাও।

আরও পড়ুন  সারাদেশে ৬ দফা দাবিতে অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ

এই অবস্থার মধ্যেই তফসিল কবে ঘোষণা হবে তা পরিষ্কার করলেন সিইসি।

সংবিধান অনুযায়ী বর্তমান সংসদ বহাল রেখে আগামী নির্বাচন করতে হলে, তা হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি থেকে আগের ৯০ দিনের মধ্যে। অর্থাৎ চলতি বছরের ১ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হবে।