- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

অক্সিজেনে ট্রাফিক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা

চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় গণপরিবহনের চালক এবং সহকারীদের নিয়ে ট্রাফিক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে বায়েজিদ থানাধীন নবনির্মিত অক্সিজেন ট্রাফিক পুলিশ বক্সে এ কর্মশালা হয়।

কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) কীর্তিমান চাকমা।

সভায় আসন্ন রমজান মাস, চুয়েটের ভর্তি পরীক্ষা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন করা নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন  চট্টগ্রাম-৫ আসনে জয়ের পথে বিএনপি

সভায় আরও উপস্থিত ছিলেন- এসি (ট্রাফিক উত্তর) আসিফ মাহমুদ গালিব, টি আই অ্যাডমিন কামাল হোসেন। টি আই মোহরা কামরুজ্জামান রাজ, টি আই বহদ্দারহাট বিপুল পাল, টি আই মুরাদপুর উত্তম কুমার দেবনাথ, টি আই পাঁচলাইশ মোঃ মাসুদুর রহমান, টি আই খুলশী আব্দুস ছবুর, টি আই বায়েজিদ আলমগীর হোসেনসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আরও পড়ুন  পরিবারের অমতে বিয়ের ৬ মাস পর কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কর্মশালায় উপস্থিত সকলকে নিরাপদ সড়ক ব্যবহার, নিরাপদে রাস্তা পারাপার ও ট্রাফিক আইন সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক দিক-নির্দেশনা প্রদান করা হয়।

কর্মশালায় বায়েজিদ বোস্তামী থানার আওতাধীন মালিক-শ্রমিক, চালক-হেল্পার ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।