- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

অগ্নি সংযোগ ঠেকাতে র‍্যাবের পাহারায় ছাড়বে দূরপাল্লার বাস

অবরোধে বাসে অগ্নি সংযোগ ঠেকাতে দূরপাল্লার বাসগুলো ঢাকা ছাড়বে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পাহারায়।

সোমবার (৬ নভেম্বর) এক ভিডিও বার্তায় র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি বলেন, দেশব্যাপী র‍্যাবের ৪৬০টি টহল দল রয়েছে। র‌্যাব সম্মিলিত টহল দিচ্ছে এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি পণ্য ও যাত্রী পরিবহনের জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। বিভিন্ন দূরপাল্লার পরিবহনগুলোর মালিকদের সঙ্গে আমরা সমন্বয় করছি। দূরপাল্লার বাসগুলোকে একটি নির্দিষ্ট সময়ে এসকর্ট দিয়ে আমরা গন্তব্যে পৌঁছে দেব।

আরও পড়ুন  সাংবাদিক নাদিম হত্যাকান্ডের মুলহোতা বাবু চেয়ারম্যান গ্রেফতার

ঢাকা ও আশপাশের পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলন ও সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, গত শনিবার র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমরা বেশ কয়েকজন ঢাকা, গাজীপুর, সাভার, কালিয়াকৈরসহ বিভিন্ন এলাকায় গার্মেন্টগুলো পরিদর্শন করেছি। এই সেক্টরকে নষ্ট করার জন্য যারা সহিংসতা ও নাশকতা করেছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর বার্তা দিয়েছি।

গার্মেন্ট শ্রমিক কিংবা কর্মী না, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট, গার্মেন্টে অরাজকতা করে বা উসকে দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, একথা উল্লেখ করে খন্দকার আল মঈন বলেন, এমন কয়েকজনকে আমরা আটক করেছি। তাদের আটকের ফলে গার্মেন্ট সেক্টরে কিছুটা শান্তি বিরাজ করছে। গার্মেন্ট শ্রমিক ও কর্মীরা নিরাপদে কাজ করছেন।

আরও পড়ুন  বাংলাদেশ পুরোবিশ্বকে চমকে দিয়েছে: বিশ্বব্যাংক