পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি (অতিরিক্ত উপ-মহাপরিদর্শক) হয়েছেন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তা।
সোমবার (০৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেয়া হয়।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- সিএমপির উপকমিশনার (ডিসি) মো. আব্দুল ওয়ারীশ ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ডিএমপির মুহাম্মদ আশরাফ হোসেন, মোহাম্মদ আনিসুর রহমান, এ বি এম মাসুদ হোসেন, মো. শহিদুল্লাহ ও আসমা সিদ্দিকা মিলিকে অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।
সেই সঙ্গে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার আশরাফ হোসেন, কুষ্টিয়ার পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার এবং খুলনা অঞ্চল নৌ পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুর রহমানকে অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।
স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ থেকে এই আদেশ কার্যকর হবে।