ঢাকা, -

আলোচিত সংবাদ

‘অনন্যা’ থেকে চোরাই মোটরসাইকেল রামুতে উদ্ধার, গ্রেপ্তার ৩

গ্রেপ্তার মো. সাকিব (২৪), বাবলু মিয়া (১৯), মো. ইব্রাহীম খলিল উল্লাহ (২০)

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম হাটহাজারীর অনন্যা আবাসিক থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৩ চোরকে রামু থেকে গ্রেপ্তার করেছে মদুনাঘাট তদন্ত কেন্দ্র পূুলিশ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ভয়েস অফ এশিয়াকে বিষয়টি নিশ্চিত করেন অফিসার ইনচার্জ মহিউদ্দীন সুমন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাকিব (২৪), বাবলু মিয়া (১৯), মো. ইব্রাহীম খলিল উল্লাহ (২০)।

মদুনাঘাট তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মহিউদ্দীন সুমন জানান, সোমবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আমরা জানতে পারি অনন্যা আবাসিক এলাকা থেকে চোরাই মোটরসাইকেল রামুতে আছে। আমি আমার সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে চোর ও চোরাই মোটরসাইকেল এবং নিয়ে যাওয়া মোবাইল উদ্ধারসহ সিন্ডিকেটের সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন  বাকলিয়ায় বাসের ধাক্কায় পথচারী নিহত

পুলিশ জানায় গ্রেপ্তারকৃতরা একটি পেশাদার মোটরসাইকেল চোর সিন্ডিকেট। এরা মোটরসাইকেল চুরি করে এবং চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে বিক্রয় করে থাকে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ