- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

অনিয়ম-দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম এলজিইডিতে দুদকের অভিযান

চট্টগ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ ও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২ মার্চ) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর এনফোর্সমেন্ট টিম নগরীর ষোলশহরে অবস্থিত এলজিইডি কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক সুবেল আহমেদ।

আরও পড়ুন  কক্সবাজারে অনুমোদনহীন গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, পুড়েছে ৩০ গাড়ি; দগ্ধ অন্তত ১০

তিনি জানান, হাটহাজারী, কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

এসব অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রকল্পের প্রয়োজনীয় রেকর্ডপত্র ও দাপ্তরিক নথি তলব করা হয়েছে। অভিযানের সময় এলজিইডি’র প্রধান নির্বাহী প্রকৌশলীর দপ্তরে গিয়ে উত্থাপিত অভিযোগ সম্পর্কে বক্তব্য গ্রহণ করা হয়।

প্রাপ্ত নথিপত্র পর্যালোচনা শেষে এলজিইডি’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়-দায়িত্ব নির্ধারণ করে দুদকের এনফোর্সমেন্ট টিম কমিশনের কাছে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন  বন্ধুকে আটকে রেখে টাকা ও মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ২

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (Local Government Engineering Department) দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে থাকে।