কোটা সংস্কারের দাবি থেকে শুরু হয়ে সরকারের পদত্যাগের দাবিতে রূপ নেওয়া শিক্ষার্থীদের আন্দোলনে চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রীর অবর্তমানে দেশ পরিচালনার জন্য একটি অন্তর্বতীকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।
সোমবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে জনগণের উদ্দেশে দেওয়া এক ভাষণে সেনাপ্রধান এ ঘোষণা দেন।
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে এ ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়।














