ঢাকা, -

আলোচিত সংবাদ

অবশেষে চকরিয়া থানার সেই ওসিকে প্রত্যাহার

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজার চকরিয়া থানার বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াকে অবশেষে বদলির ২৪ঘন্টা পার না হতেই প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্ত করা হয়েছে।

রবিবার (২মার্চ) রাতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ মনজুর কাদের ভূঁইয়াকে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্তির আদেশ জারি করেন।

বিষয়টি নিশ্চিত করেন, অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ (ক্রাইম অ্যান্ড অপস্)।

আরও পড়ুন  সহিংসতার আগুনে পুড়েছে রাউজান কলেজের মালিকানাধীন মার্কেট

এর আগে শনিবার (১ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় ওসি মনজুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে বিভিন্ন বিষয়ে অভিযোগ দেন মনজুর আলম নামের এক স্থানীয় সংবাদকর্মী।

অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ জানান, তাকে থানায় আটক করে নির্যাতন করা হয়েছে। ওই সংবাদকর্মীর অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে ফোনকলের মাধ্যমে অভিযুক্ত ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে শনিবার রাত ১০টার দিকে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ (ক্রাইম অ্যান্ড অপস্) মনজুর কাদের ভূঁইয়াকে উখিয়া থানায় সংযুক্তির আদেশ জারি করেন।

আরও পড়ুন  আসামে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

তিনি বলেন, চকরিয়া থানার ওসিকে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্তির আদেশ জারি করেন ডিআইজি স্যার। এর আগে উখিয়া থানায় বদলি করা হয়।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ