ঢাকা, -

আলোচিত সংবাদ

অবশেষে ভারত থেকে ৪১ কূটনীতিক সরিয়ে নিলো কানাডা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ভারতে নিযুক্ত ৪১ জন কানাডিয়ান কূটনীতিককে সরিয়ে নিয়েছে কানাডা। উত্তর আমেরিকার এই দেশটিতে একজন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যায় ভারতীয় এজেন্টদের সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে বিতর্কের মধ্যেই তাদের সরিয়ে নেওয়া হলো।

শুক্রবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, খালিস্তানপন্থি শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারতীয় এজেন্টদের সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে বিতর্কের মধ্যে কানাডা ভারত থেকে ৪১ জন কূটনীতিককে প্রত্যাহার করেছে বলে কানাডীয় পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বৃহস্পতিবার জানিয়েছেন।

এ ছাড়া ভারতের বিরুদ্ধে অটোয়া প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে না বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন  সমৃদ্ধ রাজস্ব ভাণ্ডার গঠনে কাস্টমস অগ্রণী ভূমিকা পালন করবে: প্রধান উপদেষ্টা

গত জুন মাসে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা এবং কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতীয় সরকারের এজেন্টদের ভূমিকা ছিল বলে কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ সামনে আনার পর ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক গুরুতরভাবে উত্তপ্ত হয়ে উঠেছে।

নিহত নিজ্জার নয়াদিল্লির চোখে ‘সন্ত্রাসী’ হলেও তার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে উড়িয়ে দিয়েছে ভারত।

এই পরিস্থিতিতে চলতি অক্টোবর মাসের শুরুতে কানাডার ৪১ জন কূটনীতিককে সরিয়ে নিতে বলে ভারত। বিষয়টি সম্পর্কে জানেন এমন বেশ কয়েকজন ব্যক্তিকে উদ্ধৃত করে সেসময় দ্য ফিনান্সিয়াল টাইমস জানায়, ১০ অক্টোবরের পর থেকে যাওয়া কূটনীতিকদের কূটনৈতিক নিরাপত্তা প্রত্যাহার করার হুমকিও দেয় ভারত।

আরও পড়ুন  ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় ২৪২ আরোহীর কেউই বেঁচে নেই

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেন, শুক্রবারের মধ্যে দেশ না ছাড়লে ভারত একতরফাভাবে কূটনীতিকদের আনুষ্ঠানিক মর্যাদা প্রত্যাহার করার হুমকি দিয়েছে। তিনি বলেন, এই পদক্ষেপটি অযৌক্তিক ও নজিরবিহীন এবং স্পষ্টভাবে কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের কূটনীতিকদের নিরাপত্তার বিষয়ে ভারতের পদক্ষেপের পরিপ্রেক্ষিতে আমরা ভারত থেকে তাদের (কূটনীতিকদের) সরিয়ে নিয়েছি।

আরও পড়ুন  ইবরাহিমের পর নির্বাচনে আসছে মান্না-রবসহ অনেকে

তিনি বলেন, যদি আমরা কূটনৈতিক নিরাপত্তার নিয়ম লঙ্ঘন করতে দেই, তাহলে পৃথিবীর কোথাও কোনো কূটনীতিক নিরাপদ থাকবে না। তাই এই কারণে, আমরা ভারতের বিরুদ্ধে প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ নেব না।

ভারতে কানাডার ৬২ জন কূটনীতিক ছিল এবং ৪১ জনকে সরিয়ে নেওয়ার পর কানাডার এখন দক্ষিণ এশিয়ার এই দেশটিতে ২১ জন কূটনীতিক রয়েছেন। এ ছাড়া ভারত ত্যাগ করা ৪১ জনের সঙ্গে তাদের পরিবারের আরও ৪২ জন সদস্যও চলে গেছেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ