ঢাকা, -

আলোচিত সংবাদ

অবিরাম বৃষ্টিতে ভূমিধস, লন্ডভন্ড ভারতের হিমাচল প্রদেশ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

অবিরাম বৃষ্টি এবং ভূমিধসে লন্ডভন্ড ভারতের হিমাচল প্রদেশ। কুলুতে ভূমিধসের জেরে ভেঙে পড়েছে একাধিক বাড়ি। ধসে হুড়মুড়িয়ে বাড়ি ভেঙে পড়ার বেশ কয়েকটি ভিডিও সোশাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। আরও উদ্বেগ বাড়িয়েছে আবহাওয়া বিভাগের পূর্বাভাস। আগামী কয়েকদিন হিমাচলে ভারী বৃষ্টির ইঙ্গিত দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে প্রশাসনের তরফে জানানো হয়েছে কুলুর বেশ কয়েকটি স্থানে বেশ কয়েকটি ভূমিধসের ঘটনা ঘটে। তাসের ঘরের মতো ভেঙে পড়ে একাধিক বাড়ি।

জনবহুল এলাকায় ধসে বাড়ি ভেঙে পড়ার ঘটনাটি ঘটেছে বলে খবর। ভেঙে পড়ার সময় আতঙ্কে বহু মানুষের চিৎকার শোনা গেছে পোস্ট হওয়া ভিডিওগুলোতে। প্রশাসন সূত্রে জানা গেছে, ভেঙে পড়া বাড়িগুলিতে বেশ কয়েকদিন আগে ফাটল দেখা দিয়েছিল। বিপদের আশঙ্কা করে বাড়িগুলির বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। এরফলে ভয়াবহ মৃত্যু ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে প্রশাসনের দাবি।

আরও পড়ুন  দাম বাড়ল সয়াবিন তেলের

এদিকে, বুধবার হড়পা বানের জেরে ধস নামে কুলু-মান্ডি সড়কে। বিপর্যস্ত হয়ে পড়ে যান চলাচল। সড়কে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে বহু গাড়ি। ভারী বৃষ্টির জেরে ধস নামায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২১ নম্বর জাতীয় সড়কও। গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে এখনও পর্যন্ত রাজ্যের প্রায় ৭০০-র বেশি সড়ক বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছে প্রশাসন। বহু রাস্তায় দেখা দিয়েছে ফাটল। হড়পা বানের জেরে অনেক সেতু ভেসে গেছে। রাজ্যের বেশ কয়েকটি অঞ্চলের মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও।

আরও পড়ুন  সাংবাদিকদের ওপর পুলিশের হামলা: প্রধান বিচারপতির দুঃখ প্রকাশ

হিমাচলে ভূমি ধসে আটকে পড়া মানুষদের উদ্ধারে নেমেছে এনডিআরএফ। তাদের সঙ্গে যৌথভাবে উদ্ধারের কাজে হাত লাগিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। এদিকে, এখনই হিমাচল প্রদেশ ভারী বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। শিমলা সহ বেশ কয়েকটি এলাকায় আগামী কয়েকদিন ধরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। সেই সঙ্গে বেশ কয়েকটি এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতাও।

আরও পড়ুন  জুনের মধ্যেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত: ইসি

হিমাচল প্রদেশ সরকার জানিয়েছে, বর্ষার মরসুম শুরু হওয়া থেকে এখন পর্যন্ত মোট ২২৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৪০ জনের বেশি। চলতি অগস্ট মাসেই ১১৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ভূমিধস ও অন্যান্য কারণে প্রায় ১০ হাজার কোটি টাকার সম্পত্তি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সুখবিন্দর সিং সুখু সরকার।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ