- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

অবৈধ মজুতকারীরা দেশের শত্রু: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অবৈধ মজুতকারীরা বিএনপির দোসর। যারা অবৈধ মজুত করে খাদ্যের সংকট তৈরি করে, তারা দেশের শত্রু।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁর নিয়ামতপুরে শীবনদীর ওপর ১৯২ মিটার দীর্ঘ নবনির্মিত সেতুর চলমান কার্যক্রম পরিদর্শন শেষে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, অবৈধ মজুতকারীরা বিএনপির দোসর বলেই তারা শেখ হাসিনাকে উৎখাত করতে চায়, বেকায়দায় ফেলতে চায়। নির্বাচনের দুই দিন আগে হঠাৎ করে অসাধু ব্যবসায়ীরা চালের দাম ৮ থেকে ১০ টাকা বাড়িয়ে দেয়। তারা মনে করেছিল, অন্য কেউ খাদ্যমন্ত্রী হলে বুঝতে বুঝতে একমাস পার হয়ে যাবে। যখন তারা দেখেছে মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, তখন তারা বেকায়দায় পড়েছে।

আরও পড়ুন  হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ফয়সালের স্ত্রীসহ আটক ৩

তিনি বলেন, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। ৭ জানুয়ারির নির্বাচনে জনগণ সে চেতনার পক্ষে রায় দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন।