ঢাকা, -

আলোচিত সংবাদ

আইনশৃঙ্খলা রক্ষা, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতিকে সচল করাই হবে প্রধান চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আগামী সরকারের জন্য আইনশৃঙ্খলা রক্ষা, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং স্থবির হয়ে পড়া অর্থনীতিকে সচল করাই হবে প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও থেকে ঢাকা ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বাইরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

আরও পড়ুন  নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, কারও হস্তক্ষেপ চায় না চীন

তিনি বলেন, আগামী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, অর্থনীতিকে সচল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা, দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা…দিস আর দ্যা চ্যালেঞ্জ।

এয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনে বিএনপি ২০৯ আসনে বিজয়ী হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকার গঠন করব।

বিমানবন্দর থেকে সরাসরি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

আরও পড়ুন  পদত্যাগ করলেন হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি

এ সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ উপস্থিত ছিলেন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ