ঢাকা, -

আলোচিত সংবাদ

আইসল্যান্ডে ১৪ ঘণ্টায় ৮০০ ভূমিকম্প, জরুরি অবস্থা জারি

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিম রেকজেনেস উপদ্বীপে একাধিক শক্তিশালী ভূমিকম্পের পর দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। এ সময় তারা একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সতর্কতাও দেন।

স্থানীয় সময় শুক্রবার (১০ নভেম্বর) জরুরি ব্যবস্থাপনা বিভাগের এক বিবৃতিতে দেশটির পুলিশপ্রধান বলেন, গ্রিন্ডাভিকের উত্তরে সুন্ধনজুকাগিগারে তীব্র ভূমিকম্পের কারণে নাগরিক সুরক্ষার জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

এ সময় তিনি বলেন, ভূমিকম্পগুলোর ফলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তার চেয়ে বড় ক্ষতি হতে পারত।

আরও পড়ুন  ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় ২৪২ আরোহীর কেউই বেঁচে নেই

ভূমিকম্পের এই সিরিজটি একটি বিস্ফোরণের দিকে নিয়ে যেতে পারে বলেও সতর্ক করেছে প্রশাসন।

আইসল্যান্ডিক মেট অফিস (আইএমও) জানিয়েছে, কয়েকদিনের মধ্যে অগ্ন্যুৎপাত ঘটতে পারে।

গ্রিন্ডাভিক গ্রামে প্রায় চার হাজার লোকের বসবাস। শুক্রবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল এই এলাকা থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

দুটি শক্তিশালী ভূমিকম্প রাজধানী রেইকজাভিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং দেশের দক্ষিণ উপকূলের বেশিরভাগ অংশে অনুভূত হয়।

আরও পড়ুন  শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন: জয়

আইএমও প্রাথমিক পরিসংখ্যান অনুসারে, গ্রিন্ডাভিকের উত্তরে সবচেয়ে বড় কম্পনের মাত্রা ছিল ৫.২। কম্পনের পর পুলিশ শুক্রবার গ্রিন্ডাভিকের উত্তর-দক্ষিণে চলমান একটি রাস্তা বন্ধ করে দেয়।

শুক্রবার মধ্যরাত থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৮০০টি ভূমিকম্পের ঘন ঝাঁকুনিসহ আইএমও অনুসারে অক্টোবরের শেষ থেকে উপদ্বীপে প্রায় ২৪ হাজার ভূকম্পন রেকর্ড করা হয়েছে।

আইএমও ভূমিকম্পের উৎস প্রায় পাঁচ কিলোমিটার গভীরতায় ম্যাগমা জমার কথা উল্লেখ করেছে। এটি যদি পৃষ্ঠের দিকে অগ্রসর হতে শুরু করে, তবে এটি একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে পরিণত হতে পারে।

আরও পড়ুন  ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী

তথ্যসূত্র- এনডিটিভি

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ