ঢাকা, -

আলোচিত সংবাদ

আওয়ামী লীগের শান্তি সমাবেশের শুরুতেই চেয়ার ছোড়াছুড়ি

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশের শুরুতেই দুই পক্ষের মধ্যে মারামারি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।

বুধবার (১২ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে মঞ্চের সামনে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সমর্থকদের সঙ্গে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মেদ মন্নাফীর সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়। মারামারির এক পর্যায়ে দুই পক্ষের সমর্থকদের একে অপরের দিকে চেয়ার ছুড়তে দেখা যায়।

আরও পড়ুন  কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

এ সময় মঞ্চ থেকে সবাইকে বসে পড়ার জন্য বলছিলেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ। মাইক হাতে নিয়ে তিনি বলেন, আমাদের মহানগরীর নেতাকর্মীরা যারা সামনে আছেন, সবাই চেয়ারে বসে পড়ুন। আপনারা বিশৃঙ্খলা করবেন না।

মঞ্চে থেকে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী বলেন, এই তোমরা বসে পড়ো, কোনো বিশৃঙ্খলা করা যাবে না।

আরও পড়ুন  আজ মহানবমী

মঞ্চে উপস্থিত মহানগর আওয়ামী লীগের এক নেতা বলেন, পৌনে ২টার দিকে মহানগর দক্ষিণের সভাপতি মন্নাফী ভাইয়ের সমর্থকরা মঞ্চের সামনে চেয়ার বসে যান, এ সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গোলাম দস্তগীর গাজীর পক্ষে একটি মিছিল মঞ্চের সামনে চলে আসে, তখন বসাকে কেন্দ্র করে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ