ঢাকা, -

আলোচিত সংবাদ

আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে: প্রধানমন্ত্রী

ছবি- ভয়েস অফ এশিয়া

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবার ইফতার পার্টি না করে আওয়ামী লীগ প্রমাণ করেছে মানুষের কল্যাণে কাজ করে। দলটি খেতে নয়, জনগণকে দিতে আসে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) গণভবনে পবিত্র ঈদ-উল -ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, আমার নির্দেশমতো পার্টি না করে দলের নেতারা সবার মাঝে ইফতার বিতরণ করেছেন। পবিত্র রমজানে মানুষের পাশে দাঁড়িয়েছেন। এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

আরও পড়ুন  বিএনপি নেতা সালাহউদ্দিন দেশে ফিরতে বাধা নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়

তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার পূরণ করে দারিদ্র্য আগামীতে আরও কমানো হবে। মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা ও বাসস্থানের ব্যবস্থা করতে পারবো। অনেকে গর্ব করে বলেন- এক হাজারের ওপর ইফতার পার্টি করেছেন। তারা তা খেয়েছেন। আর আওয়ামী লীগ খেতে নয়, দিতে আসে। এটাই হলো আমাদের সবচেয়ে বড় কথা।

প্রধানমন্ত্রী বলেন, দলের অগণিত নেতাকর্মী এবং বিভিন্ন অঙ্গ সংগঠন মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আবারও দেশের মানুষকে বলতে চাই, আওয়ামী লীগ আপনাদের পাশে থাকে। যারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের ধন্যবাদ জানাই। এই ঈদে সবার জীবনে সুখ, শান্তি নেমে আসুক। অনাবিল আনন্দ বয়ে যাক। এই কামনা করি।

আরও পড়ুন  মুম্বাইয়ে ফের জঙ্গি হামলার হুমকি, হাই অ্যালার্ট জারি

এসময় সরকার প্রধানের ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন। এছাড়া দলের সিনিয়র নেতারাও হাজির ছিলেন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ