- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করে আনা হবে ‘লিওনেল মেসি’কে

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারও বিজয়ী করার পর বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসিকে বাংলাদেশে আনা হবে। ২০০৯ সালে মেসিকে দেশে আনা হয়েছিলো আবারও আনব ইনশাল্লাহ।

শুক্রবার (১৪ জুলাই) বিকালে ঢাকার নবাবগঞ্জে বারুয়াখালী ন্যাশনাল ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা

সালমান এফ রহমান বলেন, আমরা দেশে ফুটবল নিয়ে কাজ করছি। যেন এ ফুটবল খেলাকে আরও উন্নত করা যায়।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার ভূইয়া লাবন্য, দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূইয়া কিসমত, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান শিকদারসহ আরও অনেকে।

আরও পড়ুন  মহররমের চাঁদ দেখা যায়নি, পবিত্র আশুরা ২৯ জুলাই