- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন

আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

লন্ডন বৈঠকের ঘোষণা অনুযায়ী রোজার আগেই (ফেব্রুয়ারি) জাতীয় নির্বাচন হতে পারে বলে এমনটাই আভাস পাওয়া গেছে।

বুধবার (৯ জুলাই) নির্বাচন সংক্রান্ত বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। এদিন সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আরও পড়ুন  দেশের সব থানার ওসিকে বদলির নির্দেশ ইসির

প্রেস সচিব বলেন, আজকে প্রায় ২ ঘণ্টার বৈঠকে নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা নিয়ে রিভিউ করা হয়েছে। আজকে অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রথম নির্দেশনা হচ্ছে- নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি আছে, ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি নিতে বলেছেন। ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে বলেছেন। এই প্রস্তুতির মধ্যে অনেক বিষয় আছে, যেমন-আইনশৃঙ্খলা বাহিনীতে ১৭ হাজার নতুন সদস্য নিয়োগ করা হবে। এর মধ্যে আছে পুলিশ, বিজিবি, কোস্টগার্ড। নির্বাচন সামনে রেখে এই নিয়োগ দেওয়া হবে। তাদের নিয়োগ এবং প্রশিক্ষণ যাতে এই সময়ের মধ্যে শেষ হয়, সে বিষয়ে তিনি (প্রধান উপদেষ্টা) নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন  চীন সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

শফিকুল আলম বলেন, নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার অনেক ধরনের পাঁয়তারা হয়। প্রধান উপদেষ্টা আজকের বৈঠকে নির্দেশ দিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে আগামী মাসগুলোতে।

নির্বাচনের ২টা সম্ভাব্য সময় আগেই জানানো হয়েছে। ১টা হলো- প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের কথা বলেছিলেন। পরবর্তীতে জানানো হয়, যদি প্রস্তুতি সম্পন্ন হয়, সংস্কার হয়ে যায়, তাহলে রমজানের আগেই ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। নির্বাচনের প্রস্তুতি নিয়ে গতকাল প্রায় দুই ঘণ্টা আলোচনা হয়েছে।

আরও পড়ুন  তারেক রহমান সভাপতি, বিকল্পে মির্জা ফখরুল