- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

আগামী সোমবার জনসমাবেশ করবে বিএনপি

সারা দেশে আগামী সোমবার জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, আমরা আগামীকাল রবিবার কর্মসূচি ঘোষণা করতাম। কিন্তু সে দিন আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে। সে জন্য আমরা আগামী সোমবার কর্মসূচি ঘোষণা করছি।

আরও পড়ুন  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন রাষ্ট্রদূতের শুভেচ্ছা

এর আগে গতকাল শুক্রবার (২৮ জুলাই) মহাসমাবেশ থেকে শনিবার ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি ঘোষণা করে বিএনপি। তবে রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়, কোনো দলকেই শনিবারের অবস্থান কর্মসূচি পালনের জন্য অনুমতি দেওয়া হয়নি।

বিএনপি কর্মসূচি ঘোষণার পর ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে শান্তি সমাবেশের ঘোষণা দেয় আওয়ামী লীগও। কিন্তু ডিএমপি থেকে অনুমতি না পাওয়ায় অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। তবে প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ে নেতাকর্মীরা সতর্ক পাহারা দেবেন বলে জানানো হয় দলটির পক্ষ থেকে।

আরও পড়ুন  পাহাড়ি মন্ত্রীর সাথে অপাহাড়ি প্রতিমন্ত্রী নিয়ে প্রশ্ন