ঢাকা, -

আলোচিত সংবাদ

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দেওয়ার পর জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান।

শুক্রবার (১২ মে) এক টুইটবার্তায় এমনটাই জানিয়েছে তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

পিটিআই আরও জানিয়েছে, চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে সংহতি প্রকাশ করতে সারা দেশ থেকে হাজার হাজার পাকিস্তানি ইসলামাবাদের শ্রীনগর হাইওয়েতে জড়ো হবে।

এর আগে বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানের গ্রেপ্তারকে অবৈধ হিসেবে উল্লেখ করে তাকে দ্রুত মুক্তি দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে আদালত জানায়, তাকে আটক রেখে জেরা করার সুযোগ নেই ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি)।

আরও পড়ুন  জাতীয় নির্বাচনে লড়তে চান ৩০ দলের ২৭৪১ প্রার্থী

পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল, বিচারপতি মোহাম্মদ আলি মাজহার ও বিচারপতি আতহার মিনাল্লাহর একটি যৌথ বেঞ্চ এ নির্দেশ দেন।

স্থানীয় সময় বেলা সাড়ে ৩টার দিকে ইমরান খানকে এক ঘণ্টার (সাড়ে ৪টা) মধ্যে আদালতে হাজির করতে এনএবির প্রতি নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। কিন্তু দুই ঘণ্টারও সামান্য বেশি সময় পর ৫টা ৪০ মিনিটের দিকে ইমরানকে সুপ্রিম কোর্টে হাজির করা হয়।

আরও পড়ুন  নির্বাচনের আগে অসহযোগ আন্দোলনের ডাক বিএনপির

মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরান খানকে গ্রেপ্তার করে দেশটির দুর্নীতি দমনবিষয়ক সংস্থা এনএবি। তাদের সহায়তা করে পাকিস্তান সেনাবাহিনীর বিশেষ ইউনিট রেঞ্জার্স।

বৃহস্পতিবারই ইমরানের গ্রেপ্তার বেআইনি দাবি করে সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন তার আইনজীবীরা।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ