- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

আজ নয়াপল্টনে নয়, বিএনপি ‘জনসমাবেশ’ করবে সোহরাওয়ার্দী উদ্যানে

এক দফা সরকার পতনের দাবিতে নিজেদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। নিজেদের পূর্ব ঘোষিত “জনসমাবেশ” এর স্থান পরিবর্তন করেছে বিএনপি।

আজ সোমবার (৩১ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি।

রবিবার (৩০ জুলাই) রাতে জরুরি সংবাদ সম্মেলন করে সমাবেশের ভেন্যু পরিবর্তনের তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বিএনপি।

আরও পড়ুন  টেকনাফ সীমান্তে আরাকান আর্মির গুলিতে ২ বাংলাদেশি কিশোর আহত

‘সংশোধন’ বিজ্ঞপ্তি দিয়ে দলটি জানিয়েছে, আগামীকাল ৩১ জুলাই সোমবার বেলা ৩টায় নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনের পরিবর্তে বেলা ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম। আর সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি সদস্য সচিব আমিনুল হক।

আরও পড়ুন  বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে: প্রধান উপদেষ্টা

এর আগে শনিবার (২৯ জুলাই) ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এই সমাবেশের ঘোষণা দেয় দলটি।

ওইদিন অবস্থান কর্মসূচি শেষে রাতে মির্জা ফখরুল বলেন, রাজধানীতে আমাদের নেতাকর্মীদের ওপর যে অত্যাচারের ঘটনা ঘটেছে। তার প্রতিবাদে ৩১ জুলাই সারাদেশে সব মহানগর ও জেলা সদরে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করছি।

আরও পড়ুন  শেখ হাসিনা সরকারের অধীনে কোনও নির্বাচন নয়: মির্জা ফখরুল

ঢাকার মধ্যে এই জনসমাবেশ নয়াপল্টনে হওয়ার কথা ছিল। কিন্তু স্থান পরিবর্তন করে এখন এই সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে করা হবে বলে জানিয়েছে বিএনপি।

জনসমাবেশ সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। আর সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।