ঢাকা, -

আলোচিত সংবাদ

আজ যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আজ যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে জাতীয়, আঞ্চলিক এবং পারিবারিক ও সামাজিক পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

স্বাধীনতা দিবস উপলক্ষে আমেরিকায় সরকারি ছুটি শুরু হয়েছে শনিবার থেকে এবং তা চলবে বুধবার পর্যন্ত। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো এসব তথ্য জানিয়েছে।

দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। প্রেসিডেন্ট জো বাইডেন দিবসটি অতিবাহিত করবেন হোয়াইট হাউজে বিশিষ্টজনদের সাথে। ওয়াশিংটন ডিসিতে জাতীয় স্মৃতিসৌধের সামনে আতশবাজিও প্রত্যক্ষ করবেন হোয়াইট হাউজ থেকেই।

আরও পড়ুন  মোদির ভূয়সী প্রশংসায় ডোনাল্ড ট্রাম্প

এদিকে, স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্ক সিটিতে গত ৫০ বছরের মতো এবারও চৌঠা জুলাই সন্ধ্যায় জমকালো আতশবাজি অনুষ্ঠিত হবে। ৪০ লাখের বেশি মানুষ এবারও ইস্ট রিভারের ৪টি বার্জ থেকে চোখ ধাঁধানো এই আতশবাজি প্রত্যক্ষ করবেন বলে আয়োজক বাণিজ্যিক সংস্থা ‘ম্যাসি’র পক্ষ থেকে জানানো হয়েছে। এর বাইরে ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, আটলান্টিক সিটিসহ বিভিন্ন সিটিতে স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য আতশবাজি ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।

আরও পড়ুন  ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২ হাজার ২০২ জন

প্রবাসী বাংলাদেশিরাও নানা কর্মসূচি গ্রহণ করেছেন নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, ম্যারিল্যান্ড, বস্টন, মায়ামি, লস এঞ্জেলেস, শিকাগো, টেক্সাসসহ বিভিন্ন সিটিতে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ