- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

আজ রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা এ ভাষণ দেবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে ভাষণটি একযোগে সম্প্রচার করবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন  বেইলি রোডে অগ্নিকান্ড: দগ্ধদের চিকিৎসায় ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন