ঢাকা, -

আলোচিত সংবাদ

আত্মহত্যার হুমকি পেয়ে আদম তমিজীকে গ্রেপ্তার না করেই ফিরে গেল র‌্যাব

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও ‘মানবিক বাংলাদেশ সোসাইটি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আদম তমিজী হককে গ্রেপ্তারে তার বাসায় অভিযান চালিয়েছে র‌্যাব। ফৌজদারি মামলা ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তারের চেষ্টার সময় আদম তমিজী আত্মহত্যার হুমকি দেন, পরে সেখান থেকে ফিরে যায় র‌্যাব।

শুক্রবার (১৭ নভেম্বর) র‌্যাবের দায়িত্বশীল এক কর্মকর্তার বরাতে জানা যায়, র‌্যাব সদস্যরা আদম তমিজীর বাসায় ঢুকে তার সঙ্গে কথা বলতে গেলে তিনি আত্মহত্যার হুমকি দেন। এমনকি তার স্ত্রীদেরও হত্যার হুমকি দেন। পরিস্থিতি স্বাভাবিক না থাকায় র‌্যাব সদস্যরা ফিরে আসেন।

এর আগে তিনি দুবাই ও সৌদি আরব অবস্থানের সময় ফেসবুক লাইভে এসে নিজের ব্যবসায়িক ক্ষতি এবং দখলের অভিযোগ এনে বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন। এছাড়া বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসে আদম তমিজী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এমনকি ফেসবুক লাইভে এসে বাংলাদেশি পাসপোর্টও পুড়িয়ে ফেলেন তিনি।

আরও পড়ুন  কাল ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবে অবস্থান শেষে গত ১৩ নভেম্বর বাংলাদেশে আসেন আদম তমিজী। তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক।

আদম তমিজী হকের বাবা ব্যারিস্টার তমিজী হক ছিলেন হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা। ১৯৪৭ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের বিস্কুট ও ব্যাটারি শিল্পে শক্তিশালী অবস্থান রয়েছে হক গ্রুপের।

বাবার মৃত্যুর পর হক গ্রুপের নেতৃত্বে আসেন আদম। প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্বে আছেন তিনি।

আরও পড়ুন  আমদানি বিল পরিশোধ, রিজার্ভ নামলো ২১ বিলিয়নে

আদম তমিজী হকের জন্ম ১৯৭৬ সালের ২৯ ডিসেম্বর ঢাকার ইস্কাটনে। পরিবারের ইচ্ছায় তিনি ছোটবেলায় বিদেশে পড়তে যান। তবে পড়াশোনা শেষ করে দেশেই ফিরে আসেন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিডলসেক্স থেকে তিনি স্নাতক সম্পন্ন করেন। দেশে ফিরে মনোনিবেশ করেন পারিবারিক ব্যবসায়।

২০১১ সালে ম্যানেজিং ডিরেক্টর পদটি বাগিয়ে আদম তমিজী হয়ে ওঠেন হক লিমিটেডের সর্বেসর্বা। তার ব্যক্তিগত ওয়েবসাইটের তথ্য বলছে, আদমের নেতৃত্বে পরিকল্পনা ও জনমুখী কার্যকলাপের কারণে ব্যবসার পরিসর বাড়ে।

আরও পড়ুন  হামাসকে জিম্মিদের মুক্তি দিতে হবে, তারপর যুদ্ধবিরতি: বাইডেন

২০১৭ সালে ‘মানবিক বাংলাদেশ’ নামে একটি অলাভজনক প্রতিষ্ঠানের মাধ্যমে কিছু জনকল্যাণমূলক কাজ করে আদম তমিজীর রাজনৈতিক অঙ্গনে প্রবেশের প্রচেষ্টা শুরু। ওই বছরের নভেম্বরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র আনিসুল হকের মৃত্যুর পর বেশ কয়েকজন ব্যবসায়ী উত্তর সিটিতে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। আদম তমিজীও ছিলেন তাদের মধ্যে একজন।

২০১৭ সালে আদম তমিজী হক আওয়ামী লীগের কোনো কমিটিতে ঠাঁই পাননি। তবে দলটির সহযোগী সংগঠন তাঁতী লীগের ঢাকা উত্তর সিটি কমিটি অনুমোদন পেলে সেখানে উপদেষ্টা হিসেবে নাম আসে তার।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ