- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

আনোয়ারায় পানিতে ডুবে চার বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আহমদ মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোহাম্মদ জুবায়েদ। সে স্থানীয় মো. সেলিমের ছেলে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, অতিবৃষ্টির কারণে সেলিমের ঘরের চারপাশে পানি বেড়ে যায়। ঘরের সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়লে একপর্যায়ে পানিতে পড়ে যায় জুবায়েদ। আধাঘণ্টা পর তাকে পানি থেকে তোলা হলে ততক্ষণে মারা যায়।

আরও পড়ুন  জালিয়াতির মাধ্যমে রেলওয়ের ৬৩৯ প্লট বরাদ্দের চেষ্টা, দুদকের মামলা

নিহত শিশুর বাবা মো. সেলিম বলেন, বৃষ্টিতে পানি বেড়ে ঘরের চারপাশে পানি থৈ থৈ করছিল। কোন একসময় আমার ছেলেটা পানিতে পড়ে মারা যায়।