- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

আন্দরকিল্লায় ৩ তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের আন্দরকিল্লা রাজাপুকুর লেন এলাকার একটি নতুন ভবনে রং করার সময় তিনতলা ভবন থেকে পড়ে মো. জাহাঙ্গীর (৪৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক।

তিনি বলেন, ভবনের রং করার সময় তিনতলা ভবনের উপর থেকে পড়ে এক শ্রমিক গুরুতর আহত হন। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করলেন শাশুড়ি

তবে তার বিস্তারিত তথ্য জানা যায়নি জানান পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক।