- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

আফগানিস্তানে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিল চীন

আফগানিস্তানের ক্ষমতা দখলের পর প্রথম বিদেশি রাষ্ট্রদূত পেল তালেবান। দুই বছর আগে তালেবান ক্ষমতায় আসার পর প্রথম রাষ্ট্রদূত পর্যায়ে কোনও বিদেশি দূত নিয়োগ করা হলো দেশটিতে।

তালেবানের নেতৃত্বাধীন পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানের রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ঝাও জিং-এর পরিচয়পত্র গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দ। খবর ভয়েস অফ আমেরিকার।

চীনের দূতকে স্বাগত জানাতে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি প্রেসিডেন্টের ভবনে আখন্দের সঙ্গে যোগ দেন।

আরও পড়ুন  ‘ওয়ানস অ্যাগেইন শেখ হাসিনা’

ঝাও-এর এই নিয়োগের ফলে তালেবান সরকার আনুষ্ঠানিক স্বীকৃতি পাবে কিনা তা নিয়ে বেইজিং এখনই কোনও ইঙ্গিত দেয়নি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, এটি আফগানিস্তানে চীনের রাষ্ট্রদূতের স্বাভাবিক রদবদল। চীন ও আফগানিস্তানের মধ্যে সংলাপ ও সহযোগিতার অগ্রগতি অব্যাহত রাখাই এর উদ্দেশ্য। আফগানিস্তান নিয়ে চীনের নীতি স্পষ্ট ও অটল।

আরও পড়ুন  সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান

যুক্তরাষ্ট্রের সাহায্যপুষ্ট সরকারের কাছ থেকে ২০২১ সালের আগস্টে ক্ষমতা নেয় তালেবান, কিন্তু কোনও দেশের সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি তালেবানকে।

আফগান যুদ্ধে প্রায় ২০ বছর জড়িত থাকার পর আমেরিকার নেতৃত্বাধীন সব ন্যাটো সেনাও প্রত্যাহার করা হয় ২১ সালে।