ভারতের কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেছেন, আমরা কখনও বাংলাদেশকে আলাদা মনে করি না। যদিও সীমান্তে একটি রেখা বা কাঁটাতারের বেড়া রয়েছে।
এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সীমান্ত পথে বাংলাদেশ সফরে আসার পথে এমন মন্তব্য করেন তিনি।
এসময় ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাই-কমিশনার আরিফ মোহাম্মদ তার সঙ্গে ছিলেন।
প্রতিমা ভৌমিক বলেন, বাংলাদেশের নাটক, সিনামা, কথাবার্তা, চালচলন, আত্মীয়-স্বজন থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছুতে আমাদের দারুণ মিল রয়েছে। ত্রিপুরাবাসীদের বাঙালি বলে ডাকা হয়। আমরা তাতে রাগ না গর্ব করি।