ঢাকা, -

আলোচিত সংবাদ

আয়নাঘরের নৃশংসতা আন্তর্জাতিকভাবে নথিভুক্ত করা হয়েছে: ক্রীড়া উপদেষ্টা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং আয়নাঘরের নৃশংসতা জাতীয় ও আন্তর্জাতিকভাবে নথিভুক্ত করা হয়েছে। এতে ফ্যাসিস্টের সমর্থকরা তাদের অপকর্ম অস্বীকার করতে পারবে না।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘তারুণ্য উৎসব ২০২৫’র সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা গতকাল আয়নাঘর পরিদর্শন করেছি এবং তা বিশ্বকে দেখার সুযোগ করে দিয়েছি। বিশ্ববাসী সবকিছু দেখেছে, তবুও ফ্যাসিবাদের সমর্থকরা নির্লজ্জভাবে সেগুলো অস্বীকার করছে। কিন্তু এবার এসব ঘটনা অস্বীকার করে কোনো লাভ হবে না। কারণ জুলাই মাসের তাদের নৃশংসতা আন্তর্জাতিকভাবে নথিভুক্ত এবং প্রকাশিত হয়েছে। একইসঙ্গে ‘আয়নাঘরও’ আন্তর্জাতিকভাবে নথিভুক্ত করা হয়েছে এবং নথিটি আন্তর্জাতিকভাবে প্রকাশিত হবে।

আরও পড়ুন  টানা তিন মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, বিশ্বনেতাদের অভিনন্দন

উপদেষ্টা বলেন, তারা এতদিন হত্যা ও গুমের মতো অপরাধ করে ক্ষমতায় টিকে ছিল। জাতীয় ও আন্তর্জাতিকভাবে তারা এখন জনসাধারণের শত্রু হিসেবে স্বীকৃত হবে।

তিনি বলেন, তরুণ সমাজের শক্তি দিয়ে বাংলাদেশকে পুনর্গঠনের জন্য আমরা দেশব্যাপী তারুণ্য উৎসব পালন করে আসছি এবং তরুণরা উৎসাহের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে উৎসবগুলোতে অংশগ্রহণ করছে।

তারুণ্য উৎসব ২০২৫ সম্পর্কে  উপদেষ্টা বলেন, এই অনুষ্ঠানের লক্ষ্য হল আমাদের যুবসমাজকে সংগঠিত করা। এছাড়া আমরা আমাদের তরুণ সমাজের ক্ষমতা এবং শক্তিকে বিশ্ব দরবারে উপস্থাপন করতে চাই।

আরও পড়ুন  মেঘনা গ্রুপ'র চেয়ারম্যানসহ ২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সভাপতিত্ব করেন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যের পূর্বে উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারুণ্য উৎসবে বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠান শেষে ঢাবি তারুণ্য উৎসব ২৫ এর আহ্বায়ক অধ্যাপক জসিম উদ্দিন অংশগ্রহণকারী ও আয়োজকদের ধন্যবাদ জানান।

আরও পড়ুন  মিয়ানমারে আবারও ভয়াবহ সংঘাত, পালাচ্ছেন হাজার হাজার বাসিন্দা

ঢাবির তিন দিনব্যাপী তারুণ্য উৎসবের পর্দা আজ একটি কনসার্টের মাধ্যমে শেষ হবে। কনসার্টে গান গাইবেন জাতীয় পুরস্কার বিজয়ী ফারুক মাহফুজ আনাম জেমস। যিনি ‘নগরবাউল জেমস’ নামে পরিচিত।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ