ঢাকা, -

আলোচিত সংবাদ

আরও ১১৮ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

তথ্য অধিদপ্তর (পিআইডি) নতুন করে আরও ১১৮ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে। এ নিয়ে অন্তর্বর্তী সরকার মোট ১৬৭ সাংবাদিকের কার্ড বাতিল করল।

অধিদপ্তর থেকে সম্প্রতি এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।

গত বৃহস্পতিবার অধিদপ্তর থেকে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন প্রধান তথ্য অফিসার (চলতি দায়িত্ব) মো. নিজামূল কবীর।

আরও পড়ুন  'নৌকা' পেয়েও বিশাল ভোটের ব্যবধানে হেরেছেন ইনু

এতে বলা হয়, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালার অনুচ্ছেদ ৬.৯, ৬.১০, ৯.৫ ও ৯.৬ এর আলোকে এসব সাংবাদিক ও ব্যক্তিদের অনুকূলে তথ্য অধিদপ্তর থেকে এর আগে ইস্যু করা স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হলো।

এর আগে গত ২৯ অক্টোবর ২০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়। পরে ৩ নভেম্বর আরও ২৯ জনের কার্ড বাতিল করে সরকার।

আরও পড়ুন  দুর্নীতি দমনে একসাথে কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড

যাদের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে   নাম দেখতে এখানে ক্লিক করুন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ