ঢাকা, -

আলোচিত সংবাদ

আরটিভির অধরা ইয়াসমিনের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধন

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সংবাদ প্রকাশের জেরে আরটিভির ঢাকা কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক অধরা ইয়াসমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টাস ইউনিটি, দুদক বিটের সাংবাদিকদের সংগঠন র‍্যাকসহ বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশনের নেতারা এ মানববন্ধন করেন।

এ সময় নেতারা অবিলম্বে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের পাশাপাশি রাজারবাগ পীর সিন্ডিকেটের বিচার দাবি করেন।

আরও পড়ুন  সংকটময় মুহূর্তে খালেদা জিয়া, দোয়া চাইলেন তারেক রহমান

কীভাবে প্রশাসনের নাকের ডগায় বসে রাজারবাগীরা দিনের পর দিন এমন অপকর্ম করে যাচ্ছেন সে প্রশ্ন তোলেন সাংবাদিক নেতারা।

এর আগেও সংবাদ প্রকাশের জেরে দশের অধিক সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়েছে এই সিন্ডিকেট বলে তারা জানান।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ