ঢাকা, -

আলোচিত সংবাদ

আরব আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সংযুক্ত আরব আমিরাতের প্রধান একটি জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের গুরুত্বপূর্ণ তেল কেন্দ্র হিসেবে পরিচিত খারগ দ্বীপে মার্কিন হামলার কয়েক ঘণ্টা পরই এ হামলার ঘটনা ঘটেছে।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) উপসাগরীয় অঞ্চলের দেশটির পেট্রোলিয়াম স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর আগে সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল।

আরও পড়ুন  চীনের গোয়েন্দা বেলুন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র

শনিবার (১৪ মার্চ) ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের ফুজাইরাহ বন্দরের এলাকার আকাশে ঘন কালো ধোঁয়ার মেঘ উড়তে দেখা গেছে। আমিরাতের গুরুত্বপূর্ণ বন্দর এবং তেল মজুদ ও বাণিজ্য কেন্দ্র ফুজিরাহ। এর আগেও দেশটির এই জ্বালানি এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইরান। ওই বন্দরে বিশাল তেল রপ্তানি টার্মিনালও রয়েছে।

আরও পড়ুন  বুড়িশ্চরে অটোরিকশা চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু

সূত্র- এএফপি

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ