- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

আসছে রিয়েলেটি শো ‘বিগ বস ওটিটি ২’

ভারতের জনপ্রিয় রিয়েলেটি শো ‘বিগ বস ওটিটি’র দ্বিতীয় সিজন আসছে সামনে। আর এই সিজনের সঞ্চালনায় থাকবেন জনপ্রিয় নায়ক সালমান খান।

জানা যায়, আগামী ১৭ জুন থেকে আবারও ‘বিগ বস ওটিটি ২’ দেখা যাবে জিওসিনেমায়।

এর আগে ২০২১ সালে ওটিটিতে ‘বিগ বস’-এর প্রথম আসর সঞ্চালনা করেছিলেন নির্মাতা ও প্রযোজক করণ জোহর। আর তখন সেরা হয়েছিলেন দিব্যা আগরওয়াল।

আরও পড়ুন  'ফারিশতা'য় ইফতার বিক্রি করলেন মাহি

সোশ্যাল মিডিয়ায় ‘বিগ বস ওটিটি ২’-এর নতুন টিজার প্রকাশ করা হয়। এদিকে টিজারের শুরুতে ক্যামেরার মুখোমুখি হয়ে সালমান বলেন, এবার এই প্রতিযোগিতা এত কঠিন হবে যে, আপনার সাহায্য প্রতিযোগীদের লাগবেই।’ ‘বিগ বস ওটিটি ২’-এর প্রতিযোগীদের চূড়ান্ত তালিকা এখনো প্রকাশ করা হয়নি। তবে সংবাদমাধ্যমে প্রতিযোগী হিসেবে গায়ক উদিত নারায়ণের ছেলে গায়ক ও অভিনেতা আদিত্য নারায়ণ এবং মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডের নাম এসেছে। এছাড়া টেলিভিশন সিরিয়ালের অভিনেত্রী অঞ্জলি অরোরা এবং পূজা গোরাও এই শোয়ে অংশ নেবেন বলে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানিয়েছেন।

আরও পড়ুন  মা হওয়ার চেষ্টা করে ১৪ বার ব্যর্থ হন কারিশ্মা

গত এক দশকে টেলিভিশনের ‘বিগ বস’ এগিয়ে গেছে ‘দাবাং হিরো’ সালমান খানের হাত ধরে। আর এর ষোড়শ সিজন শেষ হয় গত চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। মজা, হাসি, আনন্দ এবং কথার মারপ্যাঁচে সঞ্চালনার জন্য ভক্তরা সালমানকে ছাড়া দর্শকরা ‘বিগ বস’ ভাবতেই পারেন না। আবার কখনও কখনও মেজাজ হারিয়ে ফেলার অভিযোগও আছে সালমানের বিরুদ্ধে।

আরও পড়ুন  ফেসবুকে ফারুকীর পর এবার তিশা যা লিখেছেন