- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

আ.লীগের রাজনীতিতে ফিরছেন জাহাঙ্গীর, সম্মতি প্রধানমন্ত্রীর

গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় দলে ফিরিয়ে নিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

রবিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহারে সম্মতি দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন  ১ দফা দাবিতে বিএনপি'র নতুন কর্মসূচি

সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি জাহাঙ্গীর আলম ও তার মা মেয়র জায়েদা খাতুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে গাজীপুরের নানা বিষয় নিয়ে কথা বলেন। এরপর প্রধানমন্ত্রী জাহাঙ্গীর আলমকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে বললে, সে মোতাবেক জাহাঙ্গীর আলম ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করলে দলে ফেরার কার্যক্রম শুরু হয়। সারাদেশব্যাপী আলোচিত একাধিকবার আওয়ামী লীগ থেকে বহিস্কৃত জাহাঙ্গীর আলমের দলে ফেরা নিয়ে যে গুঞ্জন চলছিল তা অবশেষে সত্যি হলো।

আরও পড়ুন  খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক: মির্জা ফখরুল

শনিবার মধ্য রাতে যোগাযোগ করা হলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার রাজনৈতিক আদর্শ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি আওয়ামী লীগের রাজনীতি দিয়ে গাজীপুর সিটির রাজনীতি এবং উন্নয়নকে আরো সমৃদ্ধ করবো।

এদিকে জাহাঙ্গীর আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে স্হানীয় নেতা কর্মীরা মধ্য রাতে তার ছয়দানা হারিকেনের বাসভবনে ছুটে আসেন শুভেচ্ছা জানাতে।

আরও পড়ুন  ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ইউরোপের ৩ দেশ