ঢাকা, -

আলোচিত সংবাদ

ইইউর ২৭ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসবেন।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এ নিয়ে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল ইসলাম এক ব্রিফিংয়ে বলেন, ৯ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশ ছাড়াও আরও একটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন  'বৈসাবি' উৎসবের শুরু আজ

তিনি আরও বলেন, বৈঠকে বাণিজ্য সেবার বিষয়টি গুরুত্ব পাবে। এ ছাড়া জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবিলা ও রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক নিয়েও খোলামেলা আলোচনা হবে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ