- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

ইউসিবি’র সঙ্গে একীভূত হচ্ছে ন্যাশনাল ব্যাংক

বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) সঙ্গে একীভূত হচ্ছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল)।

মঙ্গলবার (৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার সভাপতিত্ব করেন। এসময় দুই ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে একীভূতকরণ ইস্যুতে ইউসিবিএল ও এনবিএলের উচ্চ পর্যায়ে আলোচনা হয়।  ন্যাশনাল ব্যাংকের আর্থিক ভিত্তি দুর্বল। তবে ইউসিবিএলের সবল। ফলে দুই ব্যাংককে একত্রীকরণের সিদ্ধান্ত হয়।

ইতোমধ্যে বেসরকারি খাতের সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক। গত সপ্তাহে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) একত্রিত হওয়ার সিদ্ধান্ত হয়। এরই মধ্যে বেসরকারি খাতের এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার বিষয়ে এমওইউ সই করেছে পদ্মা ব্যাংক লিমিটেড।

আরও পড়ুন  হাটহাজারীতে প্রাইভেট কারের ধাক্কায় সবজি ব্যবসায়ী নিহত

সম্প্রতি একীভূতকরণের নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তাতে স্বেচ্ছায় ও বাধ্যতামূলক-দুইভাবে দুর্বল ব্যাংককে সবল ব্যাংকের সঙ্গে একীভূতকরণ হওয়ার বিষয়ে স্পষ্ট দিক-নির্দেশনা দেয়া হয়েছে। ইতোমধ্যে যা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, এতে ব্যাংক খাতে বিশৃঙ্খলা তৈরি হবে।