ঢাকা, -

আলোচিত সংবাদ

ইথিওপিয়ার আমহারায় জরুরি অবস্থা জারি

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ইথিওপিয়ার আমহারা অঞ্চলে সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে টানা কয়েকদিন ধরে সহিংসতা চলছে। সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আজ শুক্রবার আফ্রিকার এ দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে কেন্দ্রীয় সরকার।

শুক্রবার (৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দ্বিতীয় জনবহুল এ অঞ্চলটিতে গত সপ্তাহে সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠী ফানো মিলিশিয়ার মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। যা দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন  কানাডায় ভারতীয় নাগরিককে ছুরিকাঘাতে হত্যা

এদিকে শুক্রবার ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের দপ্তর এক বিবৃতিতে বলেছে, চলমান আইনি ব্যবস্থায় এই ভয়ংকর সহিংসতা দমন কঠিন হয়ে যাওয়ার প্রেক্ষিতে দেশে জরুরি অবস্থা ঘোষণা করা প্রয়োজন।

বার্তাসংস্থা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে একজন চিকিৎসক ও পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সেনাবাহিনী ও ফানোর সদস্যরা মঙ্গলবার ও বুধবার দেবরে তাবোরের কাছে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরদিন বৃহস্পতিবার (৩ জুলাই) আমহারার আঞ্চলিক সরকার কেন্দ্রীয় বাহিনীর কাছে আরও সহায়তার জন্য আবেদন জানায়।

আরও পড়ুন  রাশিয়া যাচ্ছেন কিম জং উন, উদ্বিগ্ন পশ্চিমা বিশ্ব

তবে আমহারার আঞ্চলিক সরকার প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছে যে, ফানোর সদস্যদের বিরুদ্ধে যেন যথার্থ ব্যবস্থা নেওয়া হয়।

তবে কেন্দ্রীয় সরকার জরুরি অবস্থা ঘোষণা করায় এখন সেনাবাহিনী রাস্তা আটকে দিতে পারবে এবং পরিবহণ ব্যবস্থায় নিয়ন্ত্রণ আরোপ করতে পারবে। সেই সঙ্গে সরকার কারফিউ জারি করতে পারবে । এছাড়াও সেনাবাহিনী চাইলে নির্দিষ্ট এলাকার নিয়ন্ত্রণও নিতে পারবে।

আরও পড়ুন  সৌদির মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা

তবে এই জরুরি অবস্থা পুরো ইথিওপিয়ায় নাকি শুধুমাত্র সংঘাতপূর্ণ আমহারায় কার্যকর হবে সেটি পরিষ্কার করে জানায়নি প্রধানমন্ত্রীর দপ্তর।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ