- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

ইনকিলাব মঞ্চের মুখপাত্র জাবের গুলিবিদ্ধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরও শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আব্দুল্লাহ আল জাবের নিজেই গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এরপর আরেকটি পোস্টে তিনি আন্দোলনকারীদের উদ্দেশে পরিস্থিতি ঘোলাটে না করার আহ্বান জানান। তিনি লেখেন, আপাতত কোনো জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব। ততদিন পর্যন্ত নিরাপদে থাকার আহ্বান জানাই।

আরও পড়ুন  বিএনপি নির্বাচনে আসলে প্রয়োজনে তপশিল পুনর্নির্ধারণ করা যেতে পারে: সিইসি

উল্লেখ্য, জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

আজ বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনার দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।

আরও পড়ুন  স্বাস্থ্যখাতে চীন থেকে বিনিয়োগ চায় অন্তর্বর্তী সরকার: স্বাস্থ্য উপদেষ্টা

এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। ঠিক সেই মুহূর্তে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের পায়ে গুলিবিদ্ধ হন। এ ছাড়া শতাধিক আন্দোলনকারী আহত হন।