- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

ইরানের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

এবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ড্রোন ইউনিটের দ্বিতীয় শীর্ষ কমান্ডারকে হত্যা করার দাবি করেছে ইসরায়েল। খবর আল-জাজিরার।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ইসরায়েলের যুদ্ধবিমান দক্ষিণ-পশ্চিম ইরান থেকে ইসরায়েলের দিকে শত শত ইউএভি (চালকবিহীন উড্ডয়ন যান) ড্রোন হামলার পরিকল্পনা ও তদারকির দায়িত্বে থাকা কমান্ডার আমিন পোর জোদখিকে লক্ষ্য করে বিমান হামলা চালায়। এই হামলায় মারা যান তিনি।

আরও পড়ুন  ভাঙনের পথে ইয়েমেন, 'দক্ষিণ আরবিয়া' নামে নতুন রাষ্ট্র গঠন

এর আগে ১৩ জুন আইআরজিসির ড্রোন বাহিনীর আরেক শীর্ষ কর্মকর্তা তাহার ফুরকে হত্যা করে ইসরায়েল। তার মৃত্যুর পর জোদখি ওই ইউনিটের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।

ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলেও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

১৩ জুন তেহরানসহ কয়েকটি শহরে ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, আইআরজিসি প্রধান, জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানীসহ অনেক শীর্ষ কর্মকর্তা নিহত হন।

আরও পড়ুন  মাদ্রাসা কেন্দ্রের ৫৭ এসএসসি পরীক্ষার্থীর সবাই ভুয়া