- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

ইরানে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

পরমাণু আলোচনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তুষ্টি জানানোর পর ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ হামলা চালানো হয়।

ইসরায়েল এই হামলাকে ‘আগাম প্রতিরোধমূলক হামলা বলেছে।

সকালে এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও তিনি দেশজুড়ে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন।

ইরানি সাংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তেহরানে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের ফার্স নিউজ এজেন্সি জানাচ্ছে, তারা খবর পেয়েছে, ইরানের রাজধানী তেহরানের রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

আরও পড়ুন  পুরীর জগন্নাথ মন্দিরের কাছেই ভয়াবহ আগুন, এখনও চলছে উদ্ধারকাজ

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, তেলআবিবেও ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করেছে ইসরায়েল সরকার।