ঢাকা, -

আলোচিত সংবাদ

ইরানে মার্কিন হামলা শেষ: সেন্টকম

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার জেরে ইরানে নতুন করে সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর মঙ্গলবার এই হামলা চালানো হয়।

পরে বুধবার ভোরে এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী জানায়, তাদের অভিযান শেষ হয়েছে।

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর তত্ত্বাবধানকারী সংস্থা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এটি আত্মরক্ষামূলক হামলা ছিল।

আরও পড়ুন  বৃহস্পতিবার ইরান-যুক্তরাষ্ট্রের তৃতীয় দফা বৈঠক

সেন্টকমের বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির কাছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং রাডার স্থাপনাগুলোতে নির্ভুল অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

তারা আরও জানায়, ইরানের অযৌক্তিক আগ্রাসন মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং মার্কিন বাহিনী সবসময় সতর্ক অবস্থায় রয়েছে।

এর আগে ট্রাম্প বলেন, এই ধরনের ঘটনার জবাব খুবই জোরালো ও শক্তিশালী হওয়া উচিত।

আরও পড়ুন  চট্টগ্রামে ব্যাটারি রিকশা বন্ধে অভিযান, রাতে পুলিশ বক্সে হামলা-ভাঙচুর

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ