ঢাকা, -

আলোচিত সংবাদ

ইসরায়েলিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর সহিংসতায় জড়িত উগ্র ইসরায়েলিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই নিষেধাজ্ঞা দেওয়া হবে। এরই মধ্যে বিষয়টি ইসরায়েলকে জানিয়ে দিয়েছে বাইডেন প্রশাসন।

শুক্রবার (১ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে সমান তালে হামলা করে যাচ্ছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি এসব হামলায় গাজায় ১৫ হাজারের বেশি এবং পশ্চিম তীরে কয়েকশ ফিলিস্তিনি নিহত হয়েছে।

আরও পড়ুন  যুদ্ধবিরতি চুক্তিকে ‘ঐতিহাসিক বিজয়’ বলছে ইরান

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ওয়াশিংটনের দাবি ছিল ইসরায়েল যেন অধিকৃত পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ইসরায়েলিদের বিচারের আওতায় আনে। তবে নেতানিয়াহু সরকার এমন কোনো পদক্ষেপ নেয়নি। তাই এই নিষেধাজ্ঞা আগামী কয়েক সপ্তাহের মধ্যে আসতে পারে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে এ বিষয়ে জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুন  চট্টগ্রামে ভোলানাথ ধামকে নিয়ে গুজব, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বলছে পুলিশ

এর আগে গত ১৮ নভেম্বর মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে লেখা এক উপসম্পাদকীয়তে পশ্চিম তীরে সহিংসতা বন্ধ না করলে ইসরায়েলিদের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি দেন বাইডেন।

বাইডেন লেখেন, আমি ইসরায়েলের নেতাদের জোর দিয়েছি বলেছে যে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বন্ধ করতে হবে। যারা সহিংসতার সঙ্গে জড়িত তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞাসহ নিজস্ব পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন  স্বতন্ত্র আওয়ামী লীগসহ ১৪ দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

তিনি আরও লেখেন, এটা অনেকটাই স্পষ্ট যে ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয় জনগণের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায় হলো দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান। এর আগেও ফিলিস্তিন ইস্যু সমাধানে বেশ কয়েকবার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলেছেন বাইডেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ