ঢাকা, -

আলোচিত সংবাদ

ইসরায়েলি হামলায় ইরানে নিহত অন্তত ৬১০

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ৬১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে তেহরান।

মঙ্গলবার (২৪ জুন) এক্সে দেয়া এক পোস্টে এ তথ্য  জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখমাত্র হোসেইন কেরমানপুর।

আল জাজিরার খবরে বলা হয়, পোস্টে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখমাত্র জানিয়েছেন, ১২ দিনের ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬১০ জন ইরানি নিহত এবং ৪ হাজার ৭৪৬ জন আহত হয়েছেন।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা

হোসেইন কেরমানপুর বলেন, নিহতদের মধ্যে ১৩ জন শিশুও রয়েছে, যার মধ্যে সবচেয়ে ছোটটি দুই মাস বয়সী। এছাড়া ৪৯ জন নারী নিহত হয়েছেন ইসরায়েলি হামলায়, যার মধ্যে দুজন গর্ভবতীও ছিলেন।

তিনি আরও বলেন, হতাহতদের মধ্যে পাঁচজন স্বাস্থ্যসেবা কর্মীও নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২০ জন। এছাড়া আহতদের মধ্যে ৯৭১ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন এবং ৬৮৭ জনের অস্ত্রোপচার করা হয়েছে।

আরও পড়ুন  চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে তালা

১২ দিন দীর্ঘ এই হামলায় সাতটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে ছয়টি জরুরি প্রতিক্রিয়া ঘাঁটি, চারটি ক্লিনিক এবং নয়টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ